
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইদিনে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাসচাপায় আরমান রায়হান (২৩) নামের পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। টাঙ্গাইল শহরের কলেজ গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আরমান টাঙ্গাইলে পুলিশ লাইনের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন৷ তার বাড়ি নরসিংদী জেলায়।
শফিকুল ইসলাম বলেন, ‘আরমান সকালে মোটরসাইকেল নিয়ে ডিউটিতে যাচ্ছিলেন। তিনি কলেজ গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে করটিয়া সরকারি সা’দত কলেজের একটি বাস তাকে চাপা দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
এরআগে গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দায়িত্বপালনকালে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের অপর এক কনস্টেবল নিহত হন।
…বাসাইলসংবাদ/০৫ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




