
বাসাইলসংবাদ: শুক্রবার , ২২ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : সেই তৃয়াশার আঁকা প্রায় ২হাজার ছবির প্রদর্শনী করা হয়েছে। বুধবার (২০ মার্চ) দিনব্যাপী টাঙ্গাইল সদরের আশেকপুরে জোবায়দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও বিভিন্ন প্রকৃতির দৃশ্যের প্রায় ২হাজার ছবির প্রদর্শনী করা হয়। ছবির প্রদর্শনী দেখতে ওই বিদ্যালয় ছাড়াও আশপাশের বিভিন্ন বিদ্যালেয়র শিক্ষক-শিক্ষার্থীরা এসে ভিড় জমান। গত ১৩ মার্চ তৃয়াশার নিজের হাতে আঁকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিটি উপহার দেয়। এরপর থেকেই তৃয়াশা সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তৃয়াশা ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান খান বলেন, তৃয়াশার আঁকা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। তার আঁকা প্রত্যেকটি ছবি প্রশংসার দাবি রাখে। তৃয়াশার মতো শিক্ষার্থী পেয়ে আমরা আনন্দিত ।’

তৃয়াশার সঙ্গে টাঙ্গাইল সদরের জোবায়দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম ও ইংরেজী শিক্ষক মো. হোসাইন আকন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, প্রদর্শনী দেখতে আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছিল। তৃয়াশার আঁকা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। তৃয়াশা অনেক মেধামী শিক্ষার্থী। তৃয়াশা বিভিন্ন প্রতিযোগিতায় কোন না কোনও স্থান অধিকার করে বিদ্যালয়ের সুনাম অর্জন করে আসছে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/একেবি




