
নিজস্ব প্রতিবেদক : বাসাইল উপজেলার সুন্যা পশ্চিমপাড়া কবরস্থান থেকে মিঞ্জু মিয়ার বাড়ি পর্যন্ত নতুন রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি এ রাস্তার উদ্বোধন করেন।

প্রায় এক কিলোমিটার রাস্তাটির নির্মাণ সম্পন্ন হলে সুন্যা দক্ষিণ-পশ্চিমপাড়া এলাকার লোকজন সহজেই বাসাইল-সুন্যা সড়ক হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারবে।
সড়ক উদ্বোধনকালে কাজী অলিদ ইসলাম বলেন, উপজেলার সুন্যা গ্রামের আভ্যন্তরিণ সকল সড়ক পাকা করে এ গ্রামকে উপজেলার একটি উন্নত গ্রামে রূপান্তরিত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবুল কাশেম মাস্টার, কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল গণি হাবিব, স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি নয়া মিয়া, স্থানীয় ইউপির সাবেক সদস্য মতিয়ার রহমান প্রমুখ।




