
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন স্কলারশিপ ফাইন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নলুয়া সান একাডেমিক স্কুল কেন্দ্রে এ মেধাবৃত্তি অনুষ্ঠিত হয়। এতে সখীপুর, বাসাইল ও মির্জাপুর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে চতুর্থ শ্রেণির ২৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

এ সময় মেধাবৃত্তির আহবায়ক বিএম বজলুর রহমান, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, সান একাডেমিক স্কুলের সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনির, রফিকরাজু ক্যাডেট স্কুল তক্তারচালা শাখার পরিচালক মিজানুর রহমান,হতেয়া রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মিয়া, মিসেস কে ক্যাডেট স্কুলের পরিচালক ওমর আলী, দাড়িয়াপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক সোহেল রানা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন।
…বাসাইলসংবাদ/একেবি




