
নিজস্ব প্রতিবেদক ॥ সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রী মুক্তার আক্তারের চিকিৎসার জন্য তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’ কর্তৃপক্ষ। মুক্তা টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া ছয়আনী পাড়ার মিনহাজ মিয়ার মেয়ে।

গত ১৬ ডিসেম্বর তার চিকিৎসার ব্যয় মেটাতে ‘ঠিকানা’র সদস্যরা স্থানীয়দের কাছ থেকে টাকা তুলে মুক্তার বাবার হাতে প্রদান করেন।
২০১৭ সাল থেকে ‘ঠিকানা’ অসহায় ও দুস্থ মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।
…বাসাইলসংবাদ/একেবি




