
বাসাইলসংবাদ: শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে সুবিধা বঞ্চিত স্কুল পড়ুয়া ১২শ’ ৬০ জন শিশুর মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গুড নেইবারস বাংলাদেশের সখীপুর শাখা। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার কালিয়ান পাড়া এলাকায় গুড নেইবারস-এর কার্যালয় মাঠে এসব বিতরণ করা হয়েছে। উপজেলার বাঘবেড়, কালিয়ান পাড়া, ইছাদিঘী, মৌশা, দুপারচালা ও প্রতিমা বংকী থেকে আসা প্রত্যেক শিশুকে এক কেজি করে ডাল, এক কেজি চিনি, দেড় লিটার সয়াবিন তৈল, বড় এক প্যাকেট বিস্কুট, দুইটি খাতা ও ছয়টি কলম বিতরণ করা হয়। এ সময় শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি আলমগীর হোসেন, গুড নেইবারসের এডমিন লরেন্স ঢালী, স্বাস্থ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, এসএস কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রভাষক মোজাম্মেল হক সজল প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




