
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে আট বছরের শিশুসহ দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তরা হলেন, অগ্রণী ব্যাংক নলুয়া বাজার শাখার কর্মকর্তা জুয়েল মাহমুদ (৩১) ও উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে মাহবুব হাসান (৮)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা শুক্রবার দুপুরে ওই ব্যাংক কর্মকর্তার শ্বশুরবাড়ি নয়া কচুয়ায় চার বাড়ি ও শিশুর বাড়ি উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের আশপাসের চার বাড়ি লকডাউন ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান বলেন, গত ৩০ মে ব্যাংক কর্মকর্তা জুয়েল মাহমুদ ও শিশু মাহবুব তার বাবা রেজাউল করিম এবং মায়ের নমুনা দিয়ে যান। ৩১ মে ঢাকায় পাঠানো হলে পাঁচদিন পর শুক্রবার সকালে শুধু ওই দুইজনের করোনা শনাক্তের খবর আসে। সখীপুরে এ পর্যন্ত ৩৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৫ জুন শুক্রবার পর্যন্ত ৩৪৫ জনের ফলাফল এসেছে। এরমধ্যে ১০ জনের করোনা পজেটিভ এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, অগ্রণী ব্যাংক নলুয়া শাখার ক্যাশের দায়িত্বে থাকা চারজনকে হোম আইসোলেশনে থাকার জন্য বলা হয়েছে। বাকিরা স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকে দায়িত্ব পালন করবেন। এছাড়াও ওই ব্যাংকে কর্মরত ১০জন কর্মকর্তা কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হবে।
…বাসাইলসংবাদ/ ০৫ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




