
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে অসামাজিক কার্যকলাপ ও এলাকার নিরীহ যুবকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে পৌর শহরের মুজিব কলেজ মোড়ে সখীপুর-গারোবাজার সড়কে বিক্ষুব্ধ এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। এতে ওই ৬ গ্রামের প্রায় সহ¯্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। এ সময় রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।

মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের সভাপতিত্বে অসামাজিক কার্যকলাপ ও এলাকার নিরীহ যুবকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মুক্তিযোদ্ধা এসএম আবদুল্লাহ মিয়া, আব্দুল মালেক, মোখলেছ আলী, অধ্যাপক কাজী হাকিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, কাউন্সিলর ফজলুর রহমান, শহিদুল ইসলাম, সমাজের সভাপতি ফরিদ আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা স্থানীয় মুক্তিযোদ্ধা তোরাব আলীর ছত্রছায়ায় ওই এলাকার হাসমত আলীর মেয়ে হাছিনা বেগম দীর্ঘদিন ধরে তার বাসায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। তাদের এ অপকর্মে বাধা দিতে গেলে এলাকার যুবকের নামে মিথ্যা মামলা করে হয়রানি করা হয়েছে। অনতিবিলম্ভে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেন।
বাসাইলসংবাদ/ ২৬ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




