
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ কামরুল হাসান তুষারকে (২৬) আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের শোলাপ্রতীমা বাজার এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়। তুষার ওই ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ৪৪পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন- আটককৃত তুষারের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




