
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে মই থেকে পড়ে হারুন মিয়া (৪৫) নামের এক বিদ্যুৎমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার আন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

হারুন মিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার মৃত আবদুল মজিদ মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে হারুন মিয়া আন্দি এলাকায় বিদ্যুতের মেরামত কাজ করতে মই দিয়ে খুটির ওপরে উঠে। অসাবধানতাবশত মই পিচলে পাকা সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেলা বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সখীপুর শাখার সভাপতি মোজ্জামেল শিকদার বলেন, হারুন মিয়া দীর্ঘ ৩০ বছর ধরে সখীপুর পৌরসভাসহ বিভিন্ন এলাকায় দক্ষতা ও সুনামের সাথে কাজ করছিলেন। হারুনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
বাসাইলসংবাদ/ ২৬ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




