
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি (বিআরডিবি’র) ৩৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য,টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান কেবিএম রুহুল আমীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার, ওসি মো. আমির হোসেন, সাবেক বিআরডিবি চেয়ারম্যান কেবিএম খলিলুর রহমান, আবদুর রাজ্জাক বিএসসি, অধ্যক্ষ সাঈদ আজাদ, ইদ্রিস সিকদার, সুলতান শরীফ পান্নাসহ বিআরডিবি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/০১ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




