
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর রুহুল আমিন (২৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুন) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি মাদলা খাল থেকে বিবস্ত্র অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত রুহুল আমিন জেলার ঘাটাইল উপজেলার লাভলু মিয়ার ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ‘রুহুল আমিন একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিল। সে প্রায়ই বাড়ির বাহিরে থাকতো। সে গত দুইদিন ধরে নিখোঁজ ছিল। পরে সকালে মাদলা খালে এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরতে দিয়ে লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।’
সখীপুর থানার উপ-পরিদর্শক শাহিনুর আলম বলেন, ‘নিহত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিল। কোন অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাসাইলসংবাদ/ ০৯ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




