
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে এক উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারসহ নতুন করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা হলেন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রায়হান ফকির (৩৫), কীর্ত্তনখোলা গ্রামের আবদুল মালেক(৬০), শোলাপ্রতিমা গ্রামের খলিলুর রহমান (৫৭) ও তাঁর মেয়ে কান্তা আক্তার (২২), জেলখানা মোড়ের ফিরোজা আক্তার (৫০) এবং তাঁর এক বছর বয়সের নাতি রাফি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান জানান, করোনার উপসর্গ থাকায় গত ১৮ জুলাই তাদের নমুনা সংগ্রহ করা হয়।সোমবার সকালে রিপোর্টে ওই ছয় ব্যক্তির করোনা পজিটিভ আসে। আক্রান্তরা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও জানান, এ উপজেলায় মোট ৫৫ জনের করোনা শনাক্ত হলো।এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২২ জন। মৃত্যু হয়েছে ১ জনের। আর চিকিৎসাধীন রয়েছে ৩২ জন।
…বাসাইলসংবাদ/ ২০ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




