
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদা পারভেজ এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক রজ্জব আলী উপস্থিত ছিলেন।

এসময় ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডের দলনেতা-দলনেত্রী, উপজেলা কোম্পানি কমান্ডার, ইউনিয়ন আনসার কমান্ডারসহ মোট ৪৫জন সদস্য-সদস্যাদের মাঝে ৭৪টি ফলজ ও ভেষশ গাছের চারা বিতরণ করা হয়।
…বাসাইলসংবাদ/ ২০ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




