
বাসাইলসংবাদ: সোমবার, ১১ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর: উপজেলা পর্যায়ে কেন্দ্রিয় সমবায় সমিতির কর্মচারীদের চাকুরী রাজস্ব বাজেটে স্থানান্তরের দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে কেন্দ্রিয় সমবায় সমিতি (ইউসিসিএ লি)-এর কর্মচারীরা কর্মবিরতি ও কালোব্যাচ ধারণ কর্মসূচি পালন করেন। সোমবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে সখীপুর উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিমিটেড-এর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সখীপুর ইউসিসিএ লিমিটেড’র প্রধান পরিদর্শক মো. আয়নাল হক খান, পরিদর্শক আক্তারুজ্জামান খান, আবদুর রশিদ শিকদার, জাহাঙ্গীর আলম, ফাহিনুর আক্তার, আলমগীর হোসেন, অফিস সহকারী লিমা আক্তার, হিসাব সহকারী শাহনাজ পারভীন, অফিস সহায়ক আসাদুজ্জামান প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




