
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইটিতে আওয়ামী লীগ ও অপর দুইটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

উপজেলার যাদবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী একেএম আতিকুর রহমান আতোয়ার (নৌকা) প্রতীক নিয়ে ১০২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার বজলুর রহমান বাবুল (আনারস) প্রতীকে ৬১৫৮ ভোট পেয়েছেন।
বহেরাতৈল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ওয়াদুদ হোসেন (নৌকা) প্রতীকে ৯০৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফেরদৌস (আনারস) পেয়েছেন ৬১৪৭ ভোট।
কাকড়াজান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দুলাল হোসেন (আনারস) ১৪৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনিত তরিকুল ইসলাম বিদ্যুত (নৌকা) পেয়েছেন ৬৮৭৫ ভোট।
বহুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরকার নূরে আলম মুক্তা (মোটরসাইকেল) প্রতীকে ৮৭০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনিত গোলাম কিবরিয়া সেলিম (নৌকা) পেয়েছেন ৬২১৭ ভোট।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রির্টার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
বাসাইলসংবাদ/ ১২ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




