
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রির্টার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
এতে ফাজিলহাটী ইউনিয়নে নৌকার প্রার্থী শওকত আলী, দেউলীতে দেওয়ান তাহমিনা হক, ডুবাইলে ইলিয়াছ মিয়া, দেলদুয়ার সদরে মাদুজ্জামান খান ও পাথরাইলে রাম প্রসাদ সরকার। আর লাউহাটী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহীন মোহাম্মদ খান ও এলাসিনে মানিক রতন।
বাসাইলসংবাদ/ ১২ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




