
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে ভূয়াপুর-গোপালপুর আসনের সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ ছোটমনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ শওকত সিকদার, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইন্সটিউটটের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আতাউল মাহমুদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মোল্লাসহ জেলা,উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের প্রায় দশ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে সম্মেলনের প্রধান অতিথি স্থানীয় এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম তৃণমূল নেতাকর্মীর সমর্থনে বিল্লাল হোসেনকে সভাপতি এবং মো. সহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
….বাসাইলসংবাদ/একেবি




