
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বাংলা ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ী নজরুল ইসলাম উপজেলার খানুরবাড়ী গ্রামের মো. রশিদের ছেলে।

সোমবার সকালে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বালু ব্যবসায়ীর বাংলা ড্রেজার আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং তাকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




