
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে খরিপ-২/২০২০-২১ মৌসুমে মাসকলাই এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২০০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। এতে কৃষকপ্রতি ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি ডিএমপি সার ও ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামিমা আক্তার শিফা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০জন কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে এই বীজ ও সার বিতরণ করা হয়েছে। সামনে ৯০০ কৃষকের মাঝে ১৩ প্রকারের শাকসবজি বীজ বিতরণ করা হবে।
বাসাইলসংবাদ/ ১০ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




