
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে কাঁথা ও পলিথিনে মোড়ানো অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নাটিয়াপাড়া এলাকা থেকে হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ‘সকালে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে কাঁথা ও পলিথিনে মোড়ানো এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশটি উদ্ধার করে। নিহতের পাশে একটি বালিশ পড়েছিলো। লাশটি উদ্ধারের পর দেলদুয়ার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
…বাসাইলসংবাদ/ ১৪ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




