
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের মধুপুরে ১৫৩ পিস ইয়াবাসহ রাব্বি হোসেন সুমন ও মাহিন আল রিফাত নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। উপজেলার মালাউরি বাড়ি এলাকার বারেক মিয়ার সমিলের নিকট থেকে শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও সাড়ে তিন হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত রাব্বি হোসেন সুমন (১৯) মধুপুর উপজেলার মালাউড়ী এলাকার মজিবর রহমানের ছেলে ও মাহিন আল রিফাত (১৮) একই উপজেলার শালিখা গ্রামের আব্দুল হান্নান খানের ছেলে।

টাঙ্গাইল র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শফিকুর রহমান জানান, পাহাড়ী অঞ্চল মধুপুর উপজেলার মালাউরি বাড়ি এলাকায় আটককৃতরা দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় তাদেরকে ১৫৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। গ্রেফতারকৃতদের নামে মধুপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও কমান্ডার জানান।
…বাসাইলসংবাদ/০৫ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




