
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়। শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জাতীয় পতাকা উত্তোলণের মধ্যে দিয়ে দিবসটি উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। পরে দলীয় কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে মাসুদুল হক মাসুদের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভূঞাপুর-তারাকান্দি সড়ক হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে ১০৩ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর শুভ জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান চকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, সাখাওয়াত হোসেন খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ আকন্দ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, অজুর্না ইউপির সাবেক চেয়ারম্যান আইয়ূব আলী মোল্ল্যা, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৮ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




