
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে দোয়া মাহফিল, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার রাসেল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, বাসাইল উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার রাশেদুল ইসলাম, সাধারণ মডেল কেয়ারটেকার ইয়াসিন আলী খান প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ, ১৭ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




