
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, ভূঞাপুর ॥ টাঙ্গাইলের ভূঞাপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিমু (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিমু উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের শামছুল হকের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২১ আগস্ট) সকালে পরিবারের অজান্তে খেলতে যায় শিমু। এ সময় শিমুকে বাড়িতে না পেয়ে পাশের বাড়িগুলোতে খুঁজতে থাকে শিশুটির পরিবারের লোকজন। এ পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির জুতা দেখতে পেয়ে সেখানে খুঁজতে থাকে। পরে সেখান থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেছেন।
বাসাইলসংবাদ/একেবি




