
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার কুতুবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর বাজার এলাকার নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে তিনি নেশা করতেন। ঘটনার আগের দিন ছেলেদের কাছে নেশা করার টাকা চাইলে ছেলেরা টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরের দিন বুধবার ভোরে বাড়ির পাশে কাঁঠাল গাছের সঙ্গে ফাঁস দিয়ে নজরুল আত্মহত্যা করেন। ঠিকমত নেশা করতে না পেরে তিনি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলেও জানান তারা।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন বলেন- ‘এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। বিকেলে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বাসাইলসংবাদ/একেবি




