
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮:

বাসাইলসংবাদ ডেস্ক:
ছোটপর্দার অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। ‘মা’ ধারাবাহিকের ঝিলিক। তার বিয়ে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। অনেকেই বলছেন তার সামনেই বিয়ে? কেন বলুন তো? অভিনেত্রী কি নিজেই জানিয়েছেন সে কথা?
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, নিজের নানা মূহূর্তের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শ্রীতমা। এবার কি বিশেষ কারও ছবি শেয়ার করলেন? জানালেন বিয়ের তারিখ?
না তিনি এসব কিছুই বলেননি। বলেছেন, টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তিনিই শ্রীতমার বিয়ে নিয়ে মুখ খুলেছেন। কী বলেছেন তিনি?
শ্রীতমা সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে এমন কিছুই আসলে জানান নি। বিজয়া দশমীর দিন সিঁদুর খেলেছিলেন, সেখানেই তার পাশে ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অপরাজিতা ও শ্রীতমার মধ্যে সম্পর্ক অত্যন্ত ভাল। দশমীর সিঁদুর খেলার সময় একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপরাজিতা ও শ্রীতমা পাশাপাশিই ছিলেন। সেই সময় শ্রীতমাকে প্রশ্ন করা হয়, তিনি দু্র্গা ঠাকুরের কাছে কী প্রার্থনা করেছেন?
সেই সময় শ্রীতমা উত্তর দেওয়ার আগেই অভিনেত্রী অপরাজিতা হাসতে হাসতেই মজাচ্ছলে বলে ওঠেন, শ্রীতমা চাইছেন, খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক। যদিও এর পরই শ্রীতমা ‘মোটেই না, মোটেই না’ বলে অপরাজিতাকে বাধা দেওয়ার চেষ্টা করেন।

দুই অভিনেত্রীর এই খুনসুটির একটি ভিডিও অপরাজিতা আঢ্য ফ্যান ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। সেই ভিডিওতেই দেখা গিয়েছে, দু’জনের খুনসুটি।
এই ভিডিও শেয়ার করার পরই জল্পনা শুরু হয়েছে শ্রীতমার বিয়ে নিয়ে। অপরাজিতা আঢ্য আর শ্রীতমা ভট্টাচার্যের এই মজার কথোপকথনের পিছনে কি আদৌ সত্যি রয়েছে? কেউ বলছেন, নিছকই মজা। কেউ বলছেন, এটা সত্যি হতেও পারে।
‘তোমায় ছাড়া ঘুম আসে না মা..’ ধারাবাহিকটি ছাড়াও ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকে অভিনয়ের পরেও বিপুল জনপ্রিয়তা পান শ্রীতমা। ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ তিনি। কাজেই তার বিয়ে নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তো থাকবেই।
বাসাইলসংবাদ/একে




