
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ১৯৮৪ সালের ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) এ উপলক্ষে দিনব্যাপী বিদ্যালয়ে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।


দীর্ঘদিন পর অনুষ্ঠানে পুরনো বন্ধু-বান্ধবীদের কাছে পেয়ে আনন্দে দিনটি কাটান তারা। পরে সকলকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন- ১৯৮৪ ব্যাচের শিক্ষার্থী শামীম আলম খান, রাসেল মিয়া, মোস্তাক আলম, ইঞ্জিনিয়ার মামুন জুয়েল, লতা আক্তার, লিপি আক্তার প্রমুখ।

…বাসাইলসংবাদ/২৫ডিসেম্বর/একেবি




