
মাহমুদুল হাসান : টাঙ্গাইলের বাসাইলে সরকারি ব্যবস্থাপনায় ৩৮টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিল উপজেলা প্রশাসন। আজ ২০ জুন সকালে সারাদেশে মুজিববর্ষের উপহার হিসেবে নির্মিত ৬৬ হাজার ১শ’ ৮৯টি পরিবারের জন্য নির্মিত গৃহ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন বাসাইলের গৃহহীন ৩৮টি পরিবার গৃহ বুঝে পান।

২০২০/২১ অর্থ বছরে মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারর জন্য গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় সরকার সারাদেশে গৃহহীন পরিবারের জন্য ৬৬ হাজার ১শ’ ৮৯টি ঘর নির্মাণ করে। এ প্রকল্পের আওতায় বাসাইল উপজেলা প্রশাসন দুই পর্বে ৩৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ করে। প্রথম পর্বে ২৬টি পরিবারের জন্য প্রায় সাড়ে ৪৪ লাখ টাকা ও দ্বিতীয় পর্যায়ে ২২লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ১২টি গৃহ নির্মাণ করে। প্রতি পরিবারেরর জন্য বারান্দাসহ ২টি রুম, ১টি কিচেন ও টয়লেট সুবিধা থাকবে। বাড়ি প্রতি ১টি করে টিউবওয়েল স্থাপন করে দেয়া হয়েছে। বাসাইলে প্রতিটি পরিবারের জন্য গড়ে খরচ হয়েছে পৌনে ২লাখ টাকার বেশি। গৃহ পেয়ে খুশি হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধা ভোগি পরিবারের লোকজন।
বাসাইল পাল পাড়ার লক্ষী রাণী বলেন, ‘এতদিন থাকার ঘর ছিলনা, প্রধান মন্ত্রীর দয়ার ঘরবাড়ি পাইতেছি, আমরা খুব খুশি, তার সুস্থ জীবন কামনা করি।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘ভূমিহীনদের বাসস্থান নিশ্চিত করতে সরকার এ ব্যবস্থা করেছে।’
উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ যে এক সঙ্গে এত অধিক সংখ্যক পরিবারকে ২ শতাংশ জমিসহ মাথা গোঁজার ঠাই করে দেয়া যা কেউ কোনদিন চিন্তাও করেনি, এটি যুগান্তকারি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, ‘বাসাইলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। বাসাইলে খাস জমিতে ঘর বাড়ি করার অবস্থায় না থাকায় সরকারের বরাদ্ধ থাকা সত্বেও এ পর্যায়ে পর্যাপ্ত গৃহ নির্মাণ করে দেয়া সম্ভব হয়নি। খাস জমি চিহিৃত করে ভবিৎষতে আরো অধিক সংখ্যক ভূমিহীনদের ঘরবাড়ি নির্মাণ করে দেয়ার লক্ষ্য আমাদের রয়েছে।’
এ উপলক্ষে দেশব্যাপী এক যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সর মাধ্যমে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের সঙ্গে সংগতি অনুষ্ঠান আয়োজন করে বাসাইল উপজেলা প্রশাসন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা প্রকল্প বাসÍবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ২০ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




