
নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত ও ইসলামিক কুইজ প্রতিযোগীতার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ মার্চ) বিকেলে বাসাইলের আবু হুরাইরা (রা.) খাদিজা তামান্না মাদরাসায় শহীদ ক্যাডেট একাডেমি বাসাইল শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

শহীদ ক্যাডেট একাডেমি বাসাইল শাখার পরিচালক ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর বিন জাফরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আল হেরা ক্যাডেট মাদরাসার পরিচালক মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল মনিরুল উলুম মাদরাসার শিক্ষক মুফতি রেজাউল করিম, আবু হুরাইরা (রা.) খাদিজা তামান্না মাদরাসার মুহতামিম হাফেজ মুফতি আহমাদুল্লাহ। অনুষ্ঠানে বাসাইলের বিভিন্ন মাদরাসা থেকে শিক্ষার্থীগণ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
বাসাইলসংবাদ/ ২৭ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




