
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে লুডু খেলা নিয়ে দ্বন্দের জের ধরে স্কুলছাত্র রাহাতকে (১৪) কে হত্যা করা হয়েছে বলে র্যা বের কাছে স্বীকারোক্তি দিয়েছে তার বন্ধু বিপ্লব। শনিবার (২৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের র্যা ব-১২ সিপিসি-৩-এর কোম্পনী কমান্ডার এরশাদুর রহমান এতথ্যটি জানান। এরআগে শুক্রবার (২৫ মার্চ) রাতে অভিযুক্ত বিপ্লব (১৮)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিপ্লব কালিহাতী উপজেলার আগবানিয়ারা গ্রামের নবু মিয়ার ছেলে। সে পেশায় একজন ইটভাটা শ্রমিক।
র্যা ব কমান্ডার জানান, ‘গত ২২ মার্চ কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে লুডু খেলা নিয়ে রাহাত তালুকদারের সঙ্গে তার বন্ধু বিপ্লবের ঝগড়া হয়। ঝগড়ার সূত্র ধরে রাহাতের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে বিপ্লব। ওইদিন রাতেই রাহাতকে হত্যার উদ্দেশ্য ধৃত আসামী কাগুজিপাড়া বাজার থেকে একটি ধারালো ব্লেড কিনে নেয় এবং রাহাতকে অনুসরণ করতে থাকে। রাহাত রাতে একা একা নিজ বাড়িতে ফিরছিল এমন সময় বিপ্লব তার পিছু নেয়। এক পর্যায়ে আগবানিয়ারা সাকিনস্থ জনৈক আবু তালেবের বাড়ির পশ্চিম পাশের্^ একটি পুকুর পাড়ে পৌঁছালে বিপ্লব পিছন থেকে তাকে ডাক দিয়ে থামায়। পরে তাকে সিগারেট খাওয়ার প্রস্তাব দেয়। তখন দুইজনে মিলে এক সাথে সিগারেট খায়। সিগারেট খাওয়ার একপর্যায়ে সুযোগ বুঝে বিপ্লব রাহাতের গলায় চেপে ধরে এবং ডান হাত দিয়ে তার সাথে থাকা ধারালো বেøড দিয়ে গলায় কয়েকটি পোচ দেয়। তখন রাহাত বাঁচার জন্য চিৎকার করার চেষ্টা করলে বিপ্লব তার মুখ চেপে ধরে। ফলে দুই জনের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যয়ে রাহাত নিস্তেজ হয়ে পুকুর পাড়ের মাটিতে পরে যায়। এরপর বিপ্লব তার মুখে চেপে ধরে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাকে পুকুরের মধ্যে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। লাশ উদ্ধারের পর নিহতের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন।’
তিনি আরও বলেন, এই ক্লুলেস ও চাঞ্চল্যকর হত্যার ঘটনাটির রহস্য আমরা ৪৮ ঘণ্টার মধ্যে উৎঘাটন করতে পেরেিেছ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা এত দ্রæত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন করতে সক্ষম হই। পরে আসামী বিপ্লবকে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কাছে হস্তান্তর করা হয়েছে।’
প্রসঙ্গত, গত বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগুজিপাড়া এলাকা থেকে স্কুলছাত্র রাহাত তালুকদারের (১৪) লাশ উদ্ধার করা হয়। রাহাত বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সে বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
বাসাইলসংবাদ/ ২৬ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




