
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে তাইওয়ান ভিত্তিক সুুজি ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) সকালে উপজেলার সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৪শ’ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মাহমুদুর রহমান পিয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুজি ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি রাজিব সাহা, রেজাউল করিম, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া, সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হামিদুর রহমান প্রমুখ।
বাসাইলসংবাদ/ ০৮ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




