
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় খন্দকার ফাহাদ (২১) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেলে থাকা আব্দুল্লাহ আল দিমান (২১) নামের অপর একজন আহত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার নলুয়া-বাসাইল সড়কের কলাবাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। যাদবপুর ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ আলী এতথটি নিশ্চিত করেছেন।

নিহত খন্দকার ফাহাদ শ্রীপুর উপজেলার মাওনা এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ফাহাদ ও দিমান মিলে মোটরসাইলেকযুগে বাসাইলের বাসুলিয়ায় বেড়াতে যাচ্ছিল। এসময় মোটরসাইলেকটি উপজেলার কলাবাগান এলাকায় পৌঁছালে বালুভর্তি একটি ট্রাক অপর দিক থেকে এসে তাদের চাপা দেয়। এঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফাহাদ নিহত হয়। এসময় মোটরসাইকেলে থাকা দিমান আহত হন। আহত দিমানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইউপি সদস্য সৈয়দ আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আহত অবস্থায় একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
বাসাইলসংবাদ/ ০৮ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




