
বাসাইলসংবাদ: শুক্রবার, ০৯ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে আঙ্গুরি বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আঙ্গুরি বেগম উপজেলার হাবলা ইউনিয়নের পাটখাগুরি এলাকার সবুজ খানের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯ টার দিকে ঘরের দরজা খোলার সময় আঙ্গুরি বেগমকে সাপে কামড় দেয়। এসময় ওই সাপটিকে তিনি মেরে ফেলেন। এঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে তিনি বিষের যন্ত্রনা অনুভব করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের দেবর মতিন খান জানান, সকাল ৮টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। এঘটনায় নিহতের স্বামী ও তাদের চার সন্তান দিশেহারা হয়ে পড়েছেন।
বাসাইলসংবাদ/একেবি




