
বাসাইলসংবাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে বাসাইলে ব্যাংক এশিয়া’র ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, ব্যাংক এশিয়া উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী প্রিয়াংকা নন্দী পিংকি, পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার মিনারা সুলতানা প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




