
নিজস্ব প্রতিবেদক : অগ্রণী ব্যাংক সিবি-এর সাবেক সভাপতি, বাংলাদেশ ব্যাংক ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেদী আলী খানের পিতা আলহাজ্ব আব্দুল করিম খান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারনে অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী গ্রামের বাসিন্দা।

বাদ আছর কাউলজানী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে বিভিন্ন মহলের লোকজন শোক প্রকাশ করেন।
বাসাইলসংবাদ/ ২৬ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




