
মাহমুদুল হাসান : টাঙ্গাইল জেলার সার্বিক উন্নয়নকল্পে “টাঙ্গাইল প্রকল্প” প্রণয়ণ ও অনুমোদন করার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বাসাইল-সখীপুরের গর্ব জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ আসনের সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এমপিকে অভিনন্দন জানিয়ে র্যালী করেছে বাসাইল উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন।

শুক্রবার (২৫ জুন) বিকেলে বাসাইল শহীদ মিনার থেকে বের হওয়া র্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম মাস্টারের সভাপতিত্বে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক টাঙ্গাইল জেলার সার্বিক উন্নয়ন তরাম্বিত ও টাঙ্গাইল জেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে টাঙ্গাইল প্রকল্প প্রণয়ণ ও অনুমোদন করার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখায় অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এমপিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবদুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদ সোহানুর রহমান সোহেল, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা টাঙ্গাইল জেলা উন্নয়নের মহাসড়কে যুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
বাসাইলসংবাদ/ ২৬ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




