
নিজস্ব প্রতিবেদক : জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে পাঠাগারের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি ‘লার্ন মোর বাংলাদেশ’ গণগ্রন্থাগার বাসাইলের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় লাইব্রেরিয়ান বজলুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসাইল পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম রিপন, বাসাইল কলেজের সাবেক ছাত্রসংসদ সদস্য রবিউল ইসলাম খান, নির্বাহী সদস্য মশিউর রহমান খান শাহীন প্রমুখ।
এসময় বক্তারা বলনে, ‘জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে ‘লার্ন মোর বাংলাদেশ’ তথা গণগ্রন্থাগার ভূমিকাকে দৃঢ় করাই এ দিবসের লক্ষ্য। যে জাতি যত বেশি গ্রন্থাগার ব্যবহার করেছে বা করছে সে জাতি তত বেশি উন্নত। কারণ গ্রন্থাগার হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন।’
…বাসাইলসংবাদ/০৭ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




