
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে অসহায় ও শীতার্তদের মাঝে বাংলাদেশ এসএসসি-২০০৪ ব্যাছের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের পৌর এলাকার থানাপাড়া হরিজন কলোনী প্রাঙ্গণে দুইশ’ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল শীতার্তদের হাতে একটি করে কম্বল তুলে দেন।

এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক। এসময় এসএসসি ২০০৪ ব্যাচের তানভিরুল ইসলাম হিমেলসহ ২০০৪ ব্যাচের সদস্যরা উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/০৭ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




