
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৬ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনামূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের নাকাছিমে ঝরে পড়া মানব কল্যাণ সংস্থা (জে পি এম কে এস)-এর উদ্যোগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এ বিষয়ে একটি র্যালী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির পরিচালক গয়ারাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুছ মিয়া, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার মাহবুবুর রহমান পলাশ, স্থানীয় ইউপি সদস্য (সাবেক) রায় মোহন সরকার, সমাজ সেবক জামাল ভূইয়া, অনিক কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক শাহানাজ খানম রেখা,

প্রতিষ্ঠানটির পরিচালক নন্দ দুলাল সরকার, প্রদীপ চন্দ্র, সমাজ সেবক ইন্দ্র মোহন সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক গোলক চন্দ্র সরকার।
বাসাইলসংবাদ/একেবি




