
বাসাইলসংবাদ: সোমবার, ০৮জুলাই, ২০১৯:

শরীফুজ্জামান ॥ টাঙ্গাইলের বাসাইলে তিনদিন ব্যাপী গার্লস-ইন-রোভারের বার্ষিক দক্ষতা বৃদ্ধি, ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজে গত ৬ জুলাই হতে ৮ জুলাই পর্যন্ত নানা আয়োজনে দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শেষদিনে অত্র কলেজের ২৪জন শিক্ষার্থীকে গার্লস-ইন-রোভারের দীক্ষা প্রদান, রাতে তাবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেলের সভাপতিত্বে তাবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুন্নাহার, টাঙ্গাইল জেলা রোভার কমিশনার জামাল হোসেন, জেলা রোভার ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, জেলা রোভার সম্পাদক আব্দুল মান্নান, জেলা রোভারের আজীবন সদস্য হারুন-অর-রশিদ খান, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ
এছাড়াও গত ৬ ও ৭ জুলাই রোভারের বার্ষিক দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মসূচির অংশ হিসেবে স্কাউটের ইতিহাস, স্কাউট আইন ও প্রতিরক্ষাসহ রোভার সহচরের পুরো কোর্সের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্কাউটস এলটি কমিশনার ওয়াজেদ আলী খানশুর, জেলা রোভার ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, আরএসএল কৃষিবিদ সুনীল রায় স্বপন, আরএসএল তানজিনা আক্তার, আরএসএল খালেকুজ্জামান সুজন, সিনিয়র রোভার মেট সৈয়দ নাফিউল আলম, সিনিয়র গার্লস-ইন-রোভার স্কাউটস ইউনিট কামরুন্নাহার মায়া।
বাসাইলসংবাদ/একেবি




