
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে বুধবার (১৪ মে) রাত ১টার দিকে বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাসাইল উপজেলার ফুলকি এলাকার মৃত তায়েজ উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন। তিনি ফুলকি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও ফুলকি ইউনিয়নের বালিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে আরিফ আল রানা। তিনি ফুলকি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় অভিযানে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুুলিশ। গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় আইন শৃংখলা বিঘœকারী দ্রুত বিচার আইনে করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।
বাসাইলসংবাদ, ১৫ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






