
বাসাইলসংবাদ: সোমবার, ০৪ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার (৪ মার্চ) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে টাঙ্গাইলের বাসাইলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭জন প্রার্থী তাদের মনোননয়পত্র দাখিল করেছেন। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস (আ’লীগ মনোনীত), আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন আলমাজিদী শীষ মিয়া (স্বতন্ত্র), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ নিজামুল ইসলাম রুপম (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে সাদিকুর রহমান খান শাহিন, নুরুল ইসলাম খান, শাহাদত হোসেন খান, সাইফুল ইসলাম খান মন্টু, এসএম ফজলুল হক মিয়া, সাইফুল ইসলাম শিপন সিকদার ও নাজমুল হুদা খান বাহাদুর মনোনয়নপত্র দাখিল করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জবেদা বেগম, মলি আক্তার, রেখা বেগম, শাম্মী আক্তার মুক্তি ও রোজিনা মফিজ খান মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, এ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।
বাসাইলসংবাদ/একেবি




