
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আইন-শৃঙখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, শফিকুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




