
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বাসাইল দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা (৩৮) ও অপরজন পটুয়াখালী জেলার বাসিন্দা (৪০)। বাসাইলের ওই ব্যক্তি টাঙ্গাইল সদরে আর পটুয়াখালীর ওই ব্যক্তি বাসাইল হাসপাতালে নমুনা দিয়েছিলেন।
ডা. ফিরোজুর রহমান বাসাইলসংবাদকে বলেন, ‘এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৩জনে। এখন পর্যন্ত ২১জন রোগী সুস্থ হয়েছেন। আর বাকিরা চিকিৎসাধীন রয়েছে।’
…বাসাইলসংবাদ/ ৩০ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




