
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার বল্লা এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত জিয়ারুল ইসলাম ওরফে ওবায়দা (৩৭) উপজেলার বল্লা গ্রামের মৃত সুলতান হোসেনের ছেলে।
ওসি হাসান আল মামুন বলেন, ‘গোপন তথ্যের ভিক্তিতে জেএমবি’র সদস্য জিয়ারুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বোমা ও বিস্ফোরক আইনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এরআগে জিয়ারুল ২০০৫ সালে গ্রেফতার হয়। পরে সম্প্রতি সে কারাগার থেকে বের হয়ে বাড়িতে আসে।’
…বাসাইলসংবাদ/ ৩০ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




