
বাসাইলসংবাদ: বুধবার, ২১ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন। গত ২০১৭ সালের শেষের দিকে ইউএনও শামছুন নাহার স্বপ্না ও এসিল্যান্ড আশরাফুন নাহার ২০১৮ সালের জানুয়ারী মাসে এই উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকে এ পর্যন্ত ঝিনাই নদী, বংশাই নদী, হাবলা বিলপাড়া, কাঞ্চনপুর কাজিরাপাড়া, সৈদামপুর, কাঠালতলী, তারাবাড়ি, দোহার, স্থলবল্লা, নিরাইল বিল, ডুমনিবাড়ি, সুন্না, বাদিয়াজানসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার ফিট পাইপ ধ্বংস করেছেন। এছাড়াও প্রায় ৭-৮জনকে অর্থদ- ও প্রায় ২০টি ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ড্রেজার বসানোর গোপন সংবাদ পেয়েই তারা ছুটে যান সেই এলাকায়। ড্রেজার পুড়িয়ে ধ্বংসসহ করা হচ্ছে অর্থদ-। গত বৃহস্পতিবার ( ১৫ নভেম্বর) দিনব্যাপী এসিল্যান্ড কাউলজানীর ডুমনিবাড়ী, সুন্যা, ফুলকির নিরাইল বিলসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ফিট পাইপ ভেঙে ধ্বংস করেন এসিল্যান্ড। এসময় চারটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
এসিল্যান্ড আশরাফুন নাহার বাসাইলসংবাদকে বলেন, ‘ড্রেজারের বিরুদ্ধে কোনও ছাড় নেই। ঘটনাস্থলে মালিক না পেয়ে ড্রেজারগুলো পুড়িয়ে দেওয়া এবং পাইপগুলো ভেঙে ফেলা হচ্ছে। নিয়মিত অভিযানের ফলে উপজেলায় একটিও অবৈধ ড্রেজার থাকবে না বলে অবৈধ বালু ব্যবসায়ীদের হুঁশিয়ার করে দেন তিনি।’
ইউএনও শামছুন নাহার স্বপ্না বাসাইলসংবাদকে বলেন, ‘ড্রেজারের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনও আপোষ নেই। কেউ কোথাও ড্রেজার বসালে অর্থদ- না করে অভিযুক্তকে কারাদ- দেওয়া হবে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’
বাসাইলসংবাদ/একে




