
বাসাইলসংবাদ: শুক্রবার , ২২ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৬৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে বিদ্যালয়ে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

১৯৬৮ ব্যাচের কৃতি শিক্ষার্থী ইঞ্জিনিয়ার ছানাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের তৎকালিন শিক্ষক রমজান আলী ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।

জানা যায়, ১৯৬৮ সালে এ প্রতিষ্ঠান থেকে ৭৫জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বর্তমানে অবশর জীবন যাপন করছেন। দীর্ঘ ৫১ বছর পর সহপাঠীদের কাছে পেয়ে তারা খুবই আনন্দিত প্রকাশ করেন।
বাসাইলসংবাদ/একেবি




