
ক্রীড়া ডেস্ক : প্যারিসের বাড়িতে আক্রমণ ও ডাকাতির শিকার হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) গোলরক্ষম জিয়ানলুইজি দোনারুম্মা এবং তার প্রেমিকা। গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত শেষে শুক্রবার খুব ভোরের দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ডাকাতরা প্রায় ৫ লক্ষ ইউরো মূল্যের জিনিসপত্র নিয়ে চলে যায়। দোনারুম্মা এবং তার প্রেমিকাকে বেঁধে এই ডাকাতি করা হয় বলে জানা গেছে। তারা পরে পালাতে সক্ষম হন এবং ভোর ৩টা ২০-এর দিকে বাড়ির অদূরে অবস্থিত একটি বিলাসবহুল হোটেলে আশ্রয় নেন।
স্থানীয় পুলিশকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়। পরে, ২৪ বছর বয়সী দোনারুম্মা এবং তার প্রেমিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: কোমা থেকে ফিরেছেন পিএসজি গোলরক্ষক
২০২০ সালে ইতালিকে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ইউরো জেতান দোনারুম্মা। পরের বছরই এসি মিলান থেকে এই গোলরক্ষককে দলে ভেড়ায় ফরাসি ক্লাব পিএসজিতে। ক্লাবটির হয়ে এখনো পর্যন্ত ৭২টি ম্যাচ খেলেছেন দোনারুম্মা। এখনো পর্যন্ত দুইটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন তিনি।
বাসাইলসংবাদ, ২১ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




