
নিজস্ব প্রতিবেদক : ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রদিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা একাডেমিক সুপাভাইজার আল-আমিন, বাসাইল থানার তদন্ত কর্মকর্তা আবু হানিফ সরকার প্রমুখ।
বাসাইলসংবাদ, ২৩ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করু




